ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করতে সরকারের জোর তৎপরতা

বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্প শ্রমবাজার হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সার্বিয়া, গ্রিস, রোমানিয়া ও পর্তুগালের মতো দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা সম্প্রতি দেশটি সফর করেছেন, যার মাধ্যমে দ্রুতই ইতিবাচক ফল আসবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া থাইল্যান্ডের সঙ্গেও কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, প্রবাসী আয় বৃদ্ধি ও দক্ষ জনশক্তি পাঠাতে বিভিন্ন দেশে স্থানীয় লবিস্ট এবং বিশেষজ্ঞ ফার্ম নিয়োগের পরিকল্পনাও সরকারের রয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার শিক্ষক প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছে, যার আওতায় ইতোমধ্যে এক লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌচাকে বিএনপি নেতা বিল্লাল হত্যা: মূলহোতাসহ আরও ২ জন গ্রেপ্তার

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করতে সরকারের জোর তৎপরতা

আপডেট সময় : ১২:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬