ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: কুয়াকাটা থেকে ৩ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালীর কুয়াকাটার একটি হোটেল থেকে মঙ্গলবার গভীর রাতে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একজন ছাত্রদল নেতা রয়েছেন।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল ফতুল্লার এনায়েতনগর এলাকার চাঁদনী হাউজিংয়ে পরিত্যক্ত ঝুট মালামাল নামানো নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাধে। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যাতে দুইজন গুলিবিদ্ধ হন। এই ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—যুবদল নেতা মনির হোসেন, খাইরুল আলম জসীম এবং ছাত্রদল নেতা লিয়ান মাহমুদ আকাশ। বুধবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকায় শান্তি বজায় রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: কুয়াকাটা থেকে ৩ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০২:০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬