মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়া। ওমান, সৌদি আরব, কাতার ও কাজাখস্তান থেকে মোট ২৭ কোটি ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানির নিশ্চয়তা পেয়েছে দেশটি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ কাং হুন-সিক আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।
কাং হুন-সিক সাংবাদিকদের জানান, গত বছরের জ্বালানি ব্যবহারের পরিসংখ্যান অনুযায়ী এই পরিমাণ তেল দিয়ে কোনো জরুরি অবস্থা ছাড়াই দেশের অর্থনীতিকে স্বাভাবিকভাবে অন্তত তিন মাস সচল রাখা সম্ভব হবে। তেলের পাশাপাশি একই সময়ে দেশটি ২১ লাখ টন ন্যাফথা আমদানির বিষয়টিও নিশ্চিত করেছে, যা শিল্পোৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মূলত ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে দক্ষিণ কোরিয়া এই আগাম প্রস্তুতি নিয়েছে। দেশটির মোট আমদানিকৃত তেলের প্রায় ৭০ শতাংশই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচলে কড়াকড়ি ও ঝুঁকির আশঙ্কায় সিউল কৌশলগতভাবে এই আমদানির বিষয়টি নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 






















