ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পর্যটন নগরী কক্সবাজার থেকে শিগগিরই চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজার থেকে খুব দ্রুতই আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন যে, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইতিমধ্যে রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। এর ফলে সুপরিসর বিমানগুলো সহজেই এখানে ওঠানামা করতে পারবে। এছাড়া ১৭ হাজার ৯৫৫ বর্গমিটারের একটি অত্যাধুনিক আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ কাজও শেষ হয়েছে। বর্তমানে অপারেশনাল কার্যক্রমের টেস্টিং ও কমিশনিং চলছে, যা সম্পন্ন হতে মাসখানেক সময় লাগতে পারে।

অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়া চলছে এবং পুরনো বিমানগুলো পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে। গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান বৃদ্ধি এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার চেষ্টা চলছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

পর্যটন নগরী কক্সবাজার থেকে শিগগিরই চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

আপডেট সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬