ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

আবাসন খাতের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার: রিহ্যাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আবাসন খাতের ব্যবসায়ী, বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় এক হাজার অতিথি অংশগ্রহণ করেন।

রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, বর্তমান ও সাবেক পরিচালক এবং সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে আবাসন খাত বর্তমানে ৫০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের যোগান দিচ্ছে। আমরা সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে একটি পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে চাই। দেশের উন্নয়নযাত্রায় সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করা আমাদের অন্যতম লক্ষ্য।”

অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায়ীদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “নানা প্রতিকূলতা পেরিয়ে আমরা আজ এক হতে পেরেছি, যা অত্যন্ত আনন্দের। রমজানের এই পবিত্রতা আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহিষ্ণুতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আমার বিশ্বাস।”

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথিরা ইফতারে অংশ নেন এবং কুশল বিনিময়ের মাধ্যমে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন। রিহ্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন আবাসন খাতের অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে এবং খাতটিকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

আবাসন খাতের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার: রিহ্যাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬