ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মশার উপদ্রব নিয়ন্ত্রণে ব্যর্থতা: উত্তর সিটির প্রতি আইনি হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মশার অস্বাভাবিক উপদ্রব এবং মশাবাহিত রোগ প্রতিরোধের ক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ব্যর্থতা কেন নিষ্ক্রিয়তা ও অবহেলার শামিল, তা জানতে চেয়ে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সচিব এবং ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ডাকযোগে এই নোটিশ প্রেরণ করেন ঢাকার জজ কোর্টের আইনজীবী এইচ এম রাশদুল ইসলাম (রাশেদ)। নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট পিটিশনসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশে বলা হয়, আইনজীবী এইচ এম রাশদুল ইসলাম নিজে বিগত সময়ে (২০২৫ সালের ৪ সেপ্টেম্বর) উত্তর সিটির মিরপুর-১, ডি ব্লক এলাকার বাসিন্দা থাকাকালীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসা গ্রহণ করেন। একই বছর (২০২৫ সালের ৩১ অক্টোবর) অ্যাডভোকেট জান্নাতি রেহানা (জয়া) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনাগুলো উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মশার অস্বাভাবিক এবং বিপজ্জনক মাত্রার বিস্তারের চিত্র তুলে ধরে।

আইনজীবী আরও উল্লেখ করেন যে, এডিস ও কিউলেক্স প্রজাতির মশার আধিক্যের কারণে ডেঙ্গু, চিকনগুনিয়া সহ অন্যান্য মশাবাহিত রোগ মারাত্মক আকার ধারণ করেছে। এটি নগরবাসীর জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এই পরিস্থিতিতে ডিএনসিসি’র নিষ্ক্রিয়তা কেবল প্রশাসনিক ব্যর্থতাই নয়, বরং বিধিবদ্ধ দায়িত্ব পালনে চরম গাফিলতি, যা নাগরিকদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে, আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে নোটিশে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ: চীন থেকে অত্যাধুনিক সুপারসনিক মিসাইল কিনছে ইরান

মশার উপদ্রব নিয়ন্ত্রণে ব্যর্থতা: উত্তর সিটির প্রতি আইনি হুঁশিয়ারি

আপডেট সময় : ০৪:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬