ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিতে বয়সসীমা শিথিল: ১৬ ও ১৭ বছর বয়সীরাও পাচ্ছেন এনআইডি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য সুখবর নিয়ে এসেছে নির্বাচন কমিশন। এখন থেকে ১৬ ও ১৭ বছর বয়সী বাংলাদেশী নাগরিকরাও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর জন্য আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) তাদের এনআইডি প্রদান করবে এবং ১৮ বছর পূর্ণ হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।

সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ধারা ৫-এর আলোকে এই পরিবর্তন আনা হয়েছে। এর ফলে, যে সকল বাংলাদেশী নাগরিক আবেদনের তারিখে ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা এখন থেকে এনআইডি নিবন্ধনের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এই আদেশটি দেশের সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। এই পদক্ষেপের ফলে দেশের তরুণ প্রজন্ম আরও দ্রুত জাতীয় পরিচয়পত্রের আওতায় আসবে এবং বিভিন্ন নাগরিক সুবিধা প্রাপ্তিতে তাদের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিতে বয়সসীমা শিথিল: ১৬ ও ১৭ বছর বয়সীরাও পাচ্ছেন এনআইডি

আপডেট সময় : ০৪:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬