ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা-১৩ আসনে কেন্দ্র দখল ও হামলা: মামুনুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা ববি হাজ্জাজের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এবং কেন্দ্র দখলের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইসলামি বক্তা মামুনুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন। আজ রবিবার সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান।

ববি হাজ্জাজ অভিযোগ করেন, মামুনুল হকের নির্দেশেই তার অনুসারীরা নির্বাচনী কেন্দ্র দখল করতে গেলে বিএনপি সমর্থকরা বাধা দেয়। এ সময় সংঘর্ষে বিএনপির শতাধিক কর্মী আহত হন। তাদের মধ্যে হায়দার আলী নামে এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তিনি বর্তমানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

শিক্ষা প্রতিমন্ত্রী আরও জানান, ঘটনার সময় মামুনুল হক সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার নির্দেশ দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে তাকে প্রধান আসামি করে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও, মোহাম্মদপুর এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ বক্স নির্মাণ এবং টহল টিম বৃদ্ধি করার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

ঢাকা-১৩ আসনে কেন্দ্র দখল ও হামলা: মামুনুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা ববি হাজ্জাজের

আপডেট সময় : ০৩:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬