ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর তাগিদ প্রধানমন্ত্রীর, দ্রুত কাজ শুরুর নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি যত দ্রুত সম্ভব চালু করার জন্য প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) আজ রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তৃতীয় টার্মিনাল চালুর নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, “কবে নাগাদ চালু হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। বর্তমানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও তদন্ত চলছে। আমরা কীভাবে দ্রুততম সময়ে টার্মিনালটি চালু করতে পারি, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।”

তৃতীয় টার্মিনাল নির্মাণে বেশ কিছু সুপারিশ এবং কিছু অংশে কারিগরি ত্রুটির কথা উল্লেখ করে মন্ত্রী জানান, “টার্মিনালটি কেন চালু হচ্ছে না, সে বিষয়টি দীর্ঘ সময় ধরে অমীমাংসিত ছিল। প্রধানমন্ত্রী এখন এটি চালু করার ব্যাপারে বিশেষভাবে উদ্যোগী হয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।”

উল্লেখ্য, ২০১৭ সালে এই মেগা প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল এবং ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালের আংশিক উদ্বোধন হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। তখন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল যে, ২০২৪ সালেই টার্মিনালটি পুরোপুরি চালু হবে। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে তা সম্ভব হয়নি।

বিশেষ করে, ‘গ্রাউন্ড হ্যান্ডলিং এবং অপারেশন’ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব এবং টার্মিনাল ভবনের ভেতরের কিছু কাজের কারিগরি ত্রুটিই এতদিন টার্মিনালটি চালু না হওয়ার প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছিল। তবে প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা এই অচলাবস্থার অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটার নতুন আকর্ষণ ‘মিনি সুইজারল্যান্ড’: পর্যটকদের হাতছানি দিচ্ছে গঙ্গামতির চর

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর তাগিদ প্রধানমন্ত্রীর, দ্রুত কাজ শুরুর নির্দেশ

আপডেট সময় : ০২:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬