ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢালিউডের কালজয়ী চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়ানো হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত ও সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হক এবং খল-অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৯ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। মামলার নির্ধারিত দিনে তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত শুনানির পর নতুন এই তারিখ নির্ধারণ করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথিপত্র অনুযায়ী, এই আলোচিত হত্যা মামলার অন্যান্য আসামিরা হলেন— সামীরা হকের মা লতিফা হক লুছি, বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসভবন থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। সেই সময় তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন। তবে পরবর্তীতে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় সিআইডি এবং বিচার বিভাগীয় তদন্তে বিষয়টিকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হলেও সালমান শাহর পরিবার তা প্রত্যাখ্যান করে নারাজি আবেদন দেয়।

সালমান শাহর বাবার মৃত্যুর পর তার মা নীলা চৌধুরী মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন। সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের তদন্ত প্রতিবেদনে বিষয়টিকে আত্মহত্যা বলে উল্লেখ করলে আদালত ২০২১ সালে মামলাটি নিষ্পত্তি করেছিলেন। তবে ২০২২ সালের ১২ জুন মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়েরের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া পুনরায় সচল হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ: চীন থেকে অত্যাধুনিক সুপারসনিক মিসাইল কিনছে ইরান

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

আপডেট সময় : ০১:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬