ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ভাষা শহীদদের স্মরণে জাতি আজ বিনম্র শ্রদ্ধায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনকারীদের। খালি পায়ে, হাতে ফুলের ডালা নিয়ে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। দীর্ঘ প্রতীক্ষার পর একটি নির্বাচিত সরকারের অধীনে এই বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, যা দেশবাসীকে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

গতকাল রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি কর্তৃক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিরোধীদলীয় নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ নিঃশব্দে, সারিবদ্ধভাবে এসে শহীদ মিনারে ফুল দিয়ে তাদের আত্মত্যাগকে স্মরণ করছেন।

এবারের একুশে ফেব্রুয়ারি একদিকে যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তেমনি আমাদের জাতীয় শোক দিবস। ছাত্র-জনতা এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশে, সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে। এই জাতীয় অনুষ্ঠানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

দেশের সর্বত্র যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দিবসটি পালিত হয়, সেজন্য কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ১৫ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরাও নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তাদের সতর্ক প্রহরায় দেশজুড়ে জাতীয় এই দিবসটি পালিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী যুদ্ধের নামে হাজারো হত্যা: দুতার্তের বিরুদ্ধে আইসিসি প্রসিকিউটরের বিস্ফোরক অভিযোগ

ভাষা শহীদদের স্মরণে জাতি আজ বিনম্র শ্রদ্ধায়

আপডেট সময় : ১২:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬