কুড়িগ্রামে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবার এবং ৫০ জন আলেম ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী এবং যুগ্ম মহাসচিব মুফতী কিফায়াতুল্লাহ আজহারীর নেতৃত্বে রোববার এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
কুড়িগ্রাম জেলার জামিয়া ইসলামিয়া যাত্রাপুর মাদরাসা এবং বাবুস সালাম ভুরুঙ্গামারী মাদরাসায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে বন্যাদুর্গত দুই শতাধিক পরিবারের হাতে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে, বন্যার কারণে চরম দুর্ভোগে পড়া ৫০ জন আলেম ও ক্ষতিগ্রস্ত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকেও এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বানভাসি মানুষের এই দুর্যোগময় সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি ও মানবিক দায়িত্ব। সাধ্যানুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন কাসেমী, সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা ফরিদ উদ্দিন, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, ঢাকা মহানগর দায়িত্বশীল মাওলানা নাহিয়ান, কুড়িগ্রাম জেলার সহকারী সেক্রেটারি মাওলানা উসমান গনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলামা এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























