ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সন্তানকে আছড়ে হত্যার দায়ে বাবা রিমান্ডে

রাজধানীর উত্তরায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাসের শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শিশুটির বাবা কবির ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক মেহেদী হাসান ফয়সাল গত ২৩ জুলাই আসামির তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। রোববার শুনানি শেষে আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

আদালত সূত্র জানায়, গত ১৫ জুলাই সন্ধ্যায় অভিযুক্ত বাবা কবির ইসলাম তার সাত মাস বয়সী মেয়ে রাফা মনিকে আছাড় মারেন। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই রাফার মৃত্যু হয়। এরপর শিশুটির নানি সারমীন আক্তার বাদী হয়ে ১৭ জুলাই তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়েছিল। তাদের ঘরে রাফা মনির জন্ম। মাদকাসক্ত কবির প্রায়ই স্ত্রী লিমাকে মারধর ও গালিগালাজ করতেন। ঘটনার দিন পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার ঝগড়া হয়। একপর্যায়ে কবির ক্ষিপ্ত হয়ে শিশু রাফাকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে রাস্তার ওপর আছাড় মারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর

সন্তানকে আছড়ে হত্যার দায়ে বাবা রিমান্ডে

আপডেট সময় : ০৮:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬