ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: শহীদদের প্রতি প্রধান বিচারপতির নেতৃত্বে সর্বোচ্চ আদালতের শ্রদ্ধা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধা জানান।

ভোর ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি। এ সময় তাঁর সঙ্গে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিবৃন্দ ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। জাতি গঠনে ভাষা শহীদদের অবদান এবং বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাঁদের অবিস্মরণীয় আত্মদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্তানকে আছড়ে হত্যার দায়ে বাবা রিমান্ডে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: শহীদদের প্রতি প্রধান বিচারপতির নেতৃত্বে সর্বোচ্চ আদালতের শ্রদ্ধা

আপডেট সময় : ১১:৩৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬