ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরিতে বাড়ল ৩২৬৬ টাকা, নতুন মূল্য ২ লাখ ৫৮ হাজার ছাড়াল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বাড়লো মূল্যবান এই ধাতুর দাম। টানা দুই দফা মূল্য কমার পর এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এই বর্ধিত মূল্য আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই সারা দেশে কার্যকর হয়েছে। বাজুস কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের জুয়েলারি খাতে এর প্রভাব পড়েছে, যার পরিপ্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে অবশ্য টানা দুই দফায় স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠের রাজা হলেও যে অপূর্ণতা আজও পোড়ায় মেসিকে

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরিতে বাড়ল ৩২৬৬ টাকা, নতুন মূল্য ২ লাখ ৫৮ হাজার ছাড়াল

আপডেট সময় : ১১:৩৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬