ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আগ্রহ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। নতুন দায়িত্ব গ্রহণের প্রাক্কালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি চিঠির মাধ্যমে এই অভিনন্দন বার্তাটি প্রকাশ করেছে। চিঠিতে সুইস প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় সুইস সরকারের পক্ষ থেকে তিনি তারেক রহমানকে অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। তিনি বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রগতি ও উন্নয়ন অব্যাহত থাকবে।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আরও বলেন, “আপনার এই নিয়োগ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা করেছে।” তিনি দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনার দিকে আগ্রহভরে তাকিয়ে আছেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে। এরপর ১৭ ফেব্রুয়ারি দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ আশ্রয়ে কাতারে মার্কিন দূতাবাসের কর্মীরা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আগ্রহ

আপডেট সময় : ১০:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬