ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলে ফের বিলম্ব, নতুন তারিখ ২৬ ফেব্রুয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এই আদেশ দেন। এদিন মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও, তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ ও নির্বাচনী প্রচার শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি। পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান শরিফ ওসমান হাদি, যার ফলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

প্রাথমিক তদন্ত শেষে গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। তবে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি নারাজির আবেদন করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করে মামলাটির অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে নির্দেশ দেন। এরপর থেকে সিআইডি এই মামলার তদন্তভার গ্রহণ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে ১২ বিঘার সূর্যমুখী বাগান: কৃষি ও পর্যটনে নতুন দিগন্ত

হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলে ফের বিলম্ব, নতুন তারিখ ২৬ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০৩:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬