ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মার্কিন ঘাঁটিতে নজরদারিতে চীনের গোপন স্যাটেলাইট ব্যবহার করছে ইরান

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিখুঁতভাবে হামলা চালাতে ইরান চীনের তৈরি অত্যাধুনিক গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৪ সালের শেষের দিকে তেহরান গোপনে ‘টিইই-০১বি’ নামের একটি স্যাটেলাইট সংগ্রহ করে। এই প্রযুক্তির সহায়তায় ইরান এখন মধ্যপ্রাচ্যের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে।

ফাঁস হওয়া নথির তথ্য অনুযায়ী, চীনা প্রতিষ্ঠান ‘আর্থ আই কোং’ এই স্যাটেলাইটটি তৈরি করেছে, যা বর্তমানে ইরানের রিভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নিয়ন্ত্রণে রয়েছে। ইরানি সামরিক কমান্ডারেরা এই স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলোর ওপর নজরদারি চালাচ্ছেন। গত মার্চ মাসে বিভিন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার উচ্চমানের ছবি এই স্যাটেলাইটের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান বেইজিং-ভিত্তিক স্যাটেলাইট নিয়ন্ত্রণ সংস্থা ‘এমপোস্যাট’-এর বাণিজ্যিক গ্রাউন্ড স্টেশনগুলো ব্যবহারের সুযোগ পেয়েছে। এর ফলে এশিয়া ও লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের তথ্য ও ডেটা সংগ্রহ করা তেহরানের জন্য সহজ হয়েছে। তবে এই স্পর্শকাতর বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস, পেন্টাগন কিংবা চীন সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

মার্কিন ঘাঁটিতে নজরদারিতে চীনের গোপন স্যাটেলাইট ব্যবহার করছে ইরান

আপডেট সময় : ০৩:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬