চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসভবনে এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহর সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি হাসনাত আবদুল্লাহ তার বাসায় গেলে একদল যুবক সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। এ ঘটনার প্রেক্ষাপটে এবং এনসিপি থেকে পুনরায় মেয়র নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মনজুর আলম।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মনজুর আলম জানান, সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে কানাঘুষা থাকলেও তিনি ব্যক্তিগতভাবে কাউকে নির্বাচনের বিষয়ে কিছু বলেননি। এমনকি হাসনাত আবদুল্লাহর সঙ্গেও তার এ ধরনের কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তিনি দাবি করেন, এটি ছিল কেবল একটি সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজ। হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে একটি কর্মসূচিতে এসে তাকে ফোন দিলে তিনি তাকে আমন্ত্রণ জানান।
বাসার বাইরে একদল যুবকের বিক্ষোভ এবং তাকে আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দেওয়া প্রসঙ্গে সাবেক এই মেয়র বলেন, তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, বরং বিএনপির হয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং রাজনৈতিকভাবে তিনি কোনো নির্দিষ্ট দলের ‘দোসর’ নন বলেও দাবি করেন তিনি।
রিপোর্টারের নাম 

























