ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

দুমকিতে পিকআপের চাপায় পথচারী নিহত, ঘাতক চালক পলাতক

পটুয়াখালীর দুমকিতে নিয়ন্ত্রণ হারানো একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় হারুন অর রশীদ খান (৭০) নামে এক পথচারী মর্মান্তিক মৃত্যু বরণ করেছেন। বুধবার সকালে দুমকি-বাউফল সড়কের উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশীদ একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং স্থানীয় চরবয়ড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কের পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি পিকআপ তাকে পিষ্ট করে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং গাড়িতে থাকা একজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পুলিশ ঘাতক পিকআপটি জব্দ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে তারকাদের স্বপ্নভঙ্গ: বেঞ্চেই কাটলো অনেকের টুর্নামেন্ট

দুমকিতে পিকআপের চাপায় পথচারী নিহত, ঘাতক চালক পলাতক

আপডেট সময় : ০৩:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬