ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দেশে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধা প্রায় ২ লাখ, সংসদে তথ্য দিলেন মন্ত্রী

বর্তমানে বাংলাদেশে গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি জানান, মন্ত্রণালয়ের সংরক্ষিত সমন্বিত তালিকা অনুযায়ী এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে। তবে আপাতত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও তিনি উল্লেখ করেন।

ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তকরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, গেজেটভুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) উপকমিটি তা তদন্ত করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়। ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৮৪২টি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চালিয়ে ৪৮১ জনের গেজেট ও সনদ বাতিল করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট ৬ হাজার ৪৬৫ জনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে।

একই অধিবেশনে কৃষি ও ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। কৃষিমন্ত্রী জানান, ডিলারদের মাধ্যমে নির্ধারিত মূল্যে সার বিক্রয় নিশ্চিত করতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। প্রতিটি বিক্রয়কেন্দ্রে মূল্য তালিকা ঝোলানো এবং উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে, ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উপজেলা ভূমি অফিসগুলোতে দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে ই-নামজারি ও হটলাইনসহ ১১টি বিশেষ পদক্ষেপ কার্যকর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দেশে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধা প্রায় ২ লাখ, সংসদে তথ্য দিলেন মন্ত্রী

আপডেট সময় : ০৩:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬