ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

শরীয়তপুরে ৪০০ বস্তা সরকারি চাল নিয়ে লঙ্কাকাণ্ড: রহস্যজনক ভূমিকায় প্রশাসন ও ডিলার

শরীয়তপুরের আংগারিয়া খাদ্যগুদাম থেকে পাচারের উদ্দেশ্যে বের করা ৪০০ বস্তা সরকারি চাল নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনতা পাচারকালে ট্রাকটি দুই দফা আটকে দিলেও চালক ও হেলপার কৌশলে পালিয়ে যান। অভিযোগ উঠেছে, খাদ্যবান্ধব কর্মসূচির এই চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনকে বারবার জানানো হলেও দীর্ঘ সময় তাদের নীরব ভূমিকা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুরে সরকারি সিলযুক্ত চালের বস্তাগুলো একটি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। চালক ও হেলপার বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়ে জনরোষের মুখে সটকে পড়েন। সংশ্লিষ্ট ডিলার ঘটনাস্থলে এসে এই চাল তার নয় বলে দাবি করলে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে গেলেও পরবর্তীতে রহস্যজনকভাবে একই চাল পুনরায় ছেড়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত স্থানীয়দের তীব্র বাধার মুখে গভীর রাতে চালগুলো পুনরায় সরকারি গুদামে ফিরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

শরীয়তপুরে ৪০০ বস্তা সরকারি চাল নিয়ে লঙ্কাকাণ্ড: রহস্যজনক ভূমিকায় প্রশাসন ও ডিলার

আপডেট সময় : ০৩:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬