মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার কারণে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের মনোযোগ ও সামরিক সহায়তা কমে যাচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জার্মান এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন মধ্যস্থতাকারীরা এখন ইরান পরিস্থিতি নিয়ে ব্যস্ত থাকায় ইউক্রেন সংকটের সমাধান ও শান্তি আলোচনা থমকে গেছে। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ও মিসাইল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে।
জেলেনস্কি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার ওপর চাপ সৃষ্টি না করে কেবল আলোচনার সুর নরম রাখে, তবে পুতিন আরও বেপরোয়া হয়ে উঠবেন। বর্তমানে ইউক্রেনে পিএসি-৩ ইন্টারসেপ্টর ও পিএসি-২ মিসাইলের তীব্র সংকট দেখা দিয়েছে। নরওয়ে সফরকালে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানান, অস্ত্রের সরবরাহ ধীরগতির হওয়ায় ইউক্রেন এখন অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সংকট মোকাবিলায় দুই দেশ নতুন প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ঘোষণা দিয়েছে।
রিপোর্টারের নাম 



















