ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণ: টিউলিপ সিদ্দিকসহ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে দায়ের করা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্রটি আমলে নিয়ে বিচারক এই পরোয়ানা জারি করেন। শুনানির সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ৮ মার্চের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে গুলশান-২ এলাকার ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ না করেই অবৈধভাবে দখল ও পরে তা নিবন্ধন করে নেন। এই ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক, রাজউকের সাবেক দুই সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে মামলার অপর আসামি শাহ মো. খসরুজ্জামান তদন্তের ওপর উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ পাওয়ায় তার বিষয়টি বর্তমানে প্রক্রিয়ার বাইরে রয়েছে।

উল্লেখ্য, এর আগেও প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া পৃথক তিনটি মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে মোট ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। নতুন করে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির ফলে তার আইনি সংকট আরও ঘনীভূত হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদর্শিক মিল থাকলেও রাজনৈতিক মেরুকরণে বিভক্ত কওমি অঙ্গন

গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণ: টিউলিপ সিদ্দিকসহ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০৭:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬