ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বছর শেষেই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে পৌঁছানোর আশা গভর্নরের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চলতি বছরের মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের অর্থনীতির ভবিষ্যৎ গতিপ্রকৃতি ও রিজার্ভের বর্তমান পরিস্থিতি নিয়ে এ তথ্য জানান।

গভর্নর জানান, রিজার্ভ বৃদ্ধির ধারা অত্যন্ত ইতিবাচক। চলতি মাসেই বৈদেশিক মুদ্রার মজুদ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এবং বছর শেষে তা আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। বিগত সময়ে আর্থিক খাতে যে ব্যাপক অনিয়ম ও বিশৃঙ্খলা হয়েছে, তা কাটিয়ে উঠতে কিছুটা সময়ের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার কার্যক্রম শুরু করেছে, পরবর্তী নির্বাচিত সরকারও তা অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

দেশের অর্থনীতির বর্তমান অবস্থা সম্পর্কে ড. আহসান এইচ মনসুর বলেন, যদিও ভঙ্গুর দশা থেকে অর্থনীতি এখনো পুরোপুরি উত্তরণ ঘটেনি, তবে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা এখনই অর্জন সম্ভব না হলেও সেই লক্ষ্য পূরণে কেন্দ্রীয় ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে পরবর্তী সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তিশ্রেণির স্বার্থে ‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি’ পরিচালনা করতে চায় না। বরং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে অর্থনীতির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমেই একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাবের তাড়নায় চা বিক্রেতার মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন অনিশ্চিত

বছর শেষেই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে পৌঁছানোর আশা গভর্নরের

আপডেট সময় : ০৭:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬