ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জুলাই সনদকে অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট: কার্যকারিতা স্থগিত চাইলেন আইনজীবী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দলিল ‘জুলাই জাতীয় সনদ’কে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার দাবিতে উচ্চ আদালতে রিট আবেদন করেছেন এক আইনজীবী। একইসঙ্গে এই সনদের কার্যকারিতা স্থগিত চেয়েছেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে হাইকোর্টে এই রিট দায়ের করেন। তার রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশের সর্বোচ্চ আদালতের আরেক আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ গণভোটের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। একইসঙ্গে তিনি গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিলেরও আবেদন জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

জুলাই সনদকে অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট: কার্যকারিতা স্থগিত চাইলেন আইনজীবী

আপডেট সময় : ০২:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬