ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, ফল বাতিলের আবেদন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত এর ফলাফল বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।

রিট আবেদনে গত ১২ ফেব্রুয়ারির গণভোটের প্রক্রিয়া ও এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

প্রসঙ্গত, এই গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ কার্যকর হওয়ার কথা। উক্ত আদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা ছিল।

প্রচলিত নিয়ম অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধিরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। তবে, প্রধান বিরোধী দল বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। এই পরিস্থিতিতে গণভোটের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দেওয়ায় জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদর্শিক মিল থাকলেও রাজনৈতিক মেরুকরণে বিভক্ত কওমি অঙ্গন

গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, ফল বাতিলের আবেদন

আপডেট সময় : ০৩:৪৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬