ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শাবিপ্রবিতে কোডিং সিস্টেম চালুসহ ৯ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রীসংস্থা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরীক্ষার স্বচ্ছতা বাড়ানো এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ৯ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, শাবিপ্রবি শাখার ছাত্রীরা। এ উপলক্ষে তারা উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন।

রবিবার (২ নভেম্বর) রাতে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্মারকলিপি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রীসংস্থা শাবিপ্রবি শাখার সভানেত্রী আমিনা বেগম।

স্মারকলিপিতে উল্লেখিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—পরীক্ষায় কোডিং সিস্টেম চালু করা, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চক্ষু, দন্ত, যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দেওয়া, ক্যাম্পাসে অননুমোদিত বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, ছাত্রীদের জন্য নিরাপদ ও স্বতন্ত্র খেলার মাঠ সংরক্ষণ করা, এবং গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা। এছাড়া ছোট স্কেলে রিসার্চ ফান্ড ও মেন্টরশিপ সাপোর্ট চালু করা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অনলাইন স্বচ্ছতা (ডিজিটাল ট্র্যাকিং) নিশ্চিত করা, হলগুলোর পানির সংকট ও গ্যাস সমস্যার সমাধান, ফিল্টার ও নিরাপদ পানির নিয়মিত টেস্টিং এবং সাব-হলের সংখ্যা বৃদ্ধি করে সেখানে ডাইনিং ব্যবস্থা তৈরির দাবিও জানানো হয়।

সভানেত্রী আমিনা বেগম বলেন, “পরীক্ষায় কোডিং এবং ফিঙ্গারপ্রিন্টিং ব্যবস্থা চালু করা হলে মূল্যায়ন প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব বা অনিয়মের কোনো সুযোগ থাকবে না। এর ফলে পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত হবে এবং শিক্ষার্থীদের আস্থাও বাড়বে।”

তিনি আরও যোগ করেন, “মেডিকেল সেন্টারে নারী চিকিৎসক এবং বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দেওয়া হলে ছাত্রীদের স্বাস্থ্যসেবা গ্রহণ অনেক সহজ ও নিরাপদ হবে। বর্তমানে অনেক ছাত্রীই প্রয়োজনীয় চিকিৎসা নিতে গিয়ে দ্বিধা ও নানা ধরনের অসুবিধার সম্মুখীন হন।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রাবার বাগানের ৪ কর্মকর্তাকে কুপিয়ে জখম

শাবিপ্রবিতে কোডিং সিস্টেম চালুসহ ৯ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রীসংস্থা

আপডেট সময় : ০৬:০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫