জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর যেখানে দেশজুড়ে মেরুকরণ ও পক্ষ-বিপক্ষের সুর জোরালো, সেখানে রাজশাহী এক ভিন্ন চিত্র উপহার দিয়েছে। বিজয়ী ও পরাজিত প্রার্থীদের মধ্যে কোনো তিক্ততা নয়, বরং সৌহার্দ্য ও সম্প্রীতির এক অভূতপূর্ব নজির স্থাপন হয়েছে। রাজশাহীর ছয়টি আসনে চারটিতে বিএনপি এবং দুটিতে জামায়াত প্রার্থীর বিজয়ের পরও সেখানে হার-জিতের স্বাভাবিক উল্লাস-গ্লানি ছাপিয়ে গেছে পারস্পরিক শ্রদ্ধাবোধ। নবনির্বাচিত সংসদ সদস্যরা পরাজিত প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে রাজশাহীর সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন, যা রাজনৈতিক অঙ্গনে এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
নির্বাচন-পরবর্তী এই উষ্ণতার স্পর্শ শনিবার থেকেই দৃশ্যমান হতে শুরু করে। রাজশাহী মহানগর জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা সদর আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পর এক অনানুষ্ঠানিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এই সাক্ষাৎকালে মহানগর জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















