ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

মিরপুর মেট্রো স্টেশনে বোমাতঙ্ক: নিরাপত্তা জোরদার, সাময়িক বন্ধ ঘোষণা

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো রেল স্টেশনে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছে। একটি ব‍্যাগে বোমাসদৃশ বস্তু পাওয়ার সন্দেহে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে, যার ফলে সাময়িক সময়ের জন্য মেট্রো স্টেশনটি বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

শনিবার দুপুর ১২টার দিকে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মিরপুর পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমা সদৃশ কিছু পাওয়া গেছে। বস্তুটিতে বোমা আছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য সিটিটিসির বোমা ডিসপোজাল ইউনিট পরীক্ষা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূ-রাজনৈতিক অস্থিরতায় সৌদি সামরিক জোটে বাংলাদেশ: কৌশলগত লাভ-ক্ষতির হিসাব

মিরপুর মেট্রো স্টেশনে বোমাতঙ্ক: নিরাপত্তা জোরদার, সাময়িক বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০২:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬