ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

আলজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: খাদে পড়ে ২৭ জনের প্রাণহানি, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

উত্তর আলজেরিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে ছেড়ে আসা বাসটি গন্তব্য থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে এল কারমা এলাকায় পৌঁছালে সড়ক থেকে ছিটকে এক গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই সিভিল প্রোটেকশন সংস্থার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে।

স্বাস্থ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন যে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নিয়েছেন।

এই ভয়াবহ দুর্ঘটনায় আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই দুর্ঘটনার জন্য দায়িত্বজ্ঞানহীন চালক ও সংশ্লিষ্টদের ‘সড়কের অপরাধী ও সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং ঘটনার তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দেশটির সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্যমতে, অতিরিক্ত গতি ও চালকদের মানবিক ভুলই আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৩৮ জন নিহত এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন। এই দুর্ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোতে আলজেরিয়ার অন্যতম প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূ-রাজনৈতিক অস্থিরতায় সৌদি সামরিক জোটে বাংলাদেশ: কৌশলগত লাভ-ক্ষতির হিসাব

আলজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: খাদে পড়ে ২৭ জনের প্রাণহানি, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আপডেট সময় : ০২:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬