ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

ভোটারদের হয়রানি: সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সাধারণ ভোটারদের হুমকি-ধমকি ও মারধরের অভিযোগে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের দুই বিএনপি নেতার সব পদ সাময়িকভাবে স্থগিত করেছে জেলা বিএনপি। গত রবিবার গভীর রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত দুটি পৃথক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল এবং জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে উল্লিখিত দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের হুমকি-ধমকি প্রদান এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধরের মতো গুরুতর অভিযোগ ওঠে। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতেই তাদের দলীয় সব পদ থেকে স্থগিতাদেশ জারি করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূ-রাজনৈতিক অস্থিরতায় সৌদি সামরিক জোটে বাংলাদেশ: কৌশলগত লাভ-ক্ষতির হিসাব

ভোটারদের হয়রানি: সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত

আপডেট সময় : ০৪:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬