ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পরাজয়ের পরও সমর্থকদের পাশে থাকার অঙ্গীকার শামীম সাঈদীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং প্রয়াত আলেম দেলোয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদী নির্বাচনী পরাজয়ের পর তার সমর্থক ও ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই বার্তা দেন, যেখানে তিনি ভবিষ্যৎ পথচলার প্রত্যয়ও ব্যক্ত করেন।

ফেসবুকে তার ব্যক্তিগত ভেরিফায়েড আইডি ‘Shameem Sayedee’ থেকে দেওয়া ওই স্ট্যাটাসে শামীম সাঈদী প্রথমে বিজয়ী সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এরপর তিনি যারা তাকে ভোট দিয়েছেন এবং নির্বাচনী প্রচারণায় মিছিল, মিটিং, শ্রম, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শামীম সাঈদী তার পোস্টে বিশেষভাবে উল্লেখ করেন যে, সমর্থকদের এই ভালোবাসার ঋণ কোনোভাবেই পরিশোধ করার মতো নয়। হৃদয়ের গভীর থেকে তিনি সবার প্রতি তার অশেষ কৃতজ্ঞতা জানান। নির্বাচনের পর অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে তার প্রতি সমবেদনা ও খোঁজখবর নিয়েছেন, কিন্তু সবার উত্তর দিতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।

ভবিষ্যৎ পথচলা নিয়ে আশাবাদ ব্যক্ত করে শামীম সাঈদী বলেন, তাদের এই পথচলা থেমে যাবে না এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় হতে হবে। এবারের নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে তা কাজে লাগিয়ে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরও অঙ্গীকার করেন, অতীতের মতো তিনি এখনো জনগণের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, ইনশাআল্লাহ।

শামীম সাঈদীর এই স্ট্যাটাস প্রকাশের পর তার সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্যের মাধ্যমে তার প্রতি সমর্থন, সাহস ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, শামীম বিন সাঈদী পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে মনোনয়ন পেয়েছিলেন। তিনি এই আসনে ৮২৮৮ ভোটের ব্যবধানে পরাজিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

পরাজয়ের পরও সমর্থকদের পাশে থাকার অঙ্গীকার শামীম সাঈদীর

আপডেট সময় : ০৪:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬