ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

কাপ্তাইয়ে ভয়াবহ আগুন: পুড়ে ছাই ৩ দোকান, ১২ লাখ টাকার ক্ষতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নম্বর রাইখালী ইউনিয়নের বটতলা এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং চায়ের দোকানের লাকড়ীর চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, রোববার গভীর রাতে বটতলা বাজার সংলগ্ন এলাকায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে দেবু বড়ুয়ার মোটর পার্টস ও গাড়ির ব্যাটারির দোকান, ক্যওসিং অং মারমার চায়ের দোকান এবং প্রশান্ত বড়ুয়ার গাড়ির গ্যারেজে। তিনটি দোকানই আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন এবং চন্দ্রঘোনা থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে পাশ্ববর্তী রাঙ্গুনিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চায়ের দোকানের লাকড়ীর চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে, যা তাদের অপূরণীয় ক্ষতি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

কাপ্তাইয়ে ভয়াবহ আগুন: পুড়ে ছাই ৩ দোকান, ১২ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ০৪:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬