ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

আসামি ধরে থানায় ফেরার পথে দুর্ঘটনায় কনস্টেবল নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে আসামি গ্রেফতার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫০) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হোসেনপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশায় থাকা কনস্টেবল নজরুল গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া সিএনজি অটোরিকশার চালক, গ্রেফতার আসামি এবং আরও তিন জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি হোসেনপুর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকায় পুলিশের বহনকারী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনস্টেবল নজরুল ইসলামসহ ছয় জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবল নজরুল ইসলামকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরের দিকে তিনি মারা যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

আসামি ধরে থানায় ফেরার পথে দুর্ঘটনায় কনস্টেবল নিহত

আপডেট সময় : ০৬:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬