ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি: করণীয় নির্ধারণে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে বৈঠকে বসেছে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের লিয়াজোঁ কমিটি। জামায়াতে ইসলামীসহ এই ঐক্যজোটের লিয়াজোঁ কমিটির এই জরুরি সভা শনিবার বাদ মাগরিব রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়েছে।

সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচন-পরবর্তী দেশের রাজনৈতিক পরিস্থিতি, ফলাফল বিশ্লেষণ এবং ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। সভা শেষে রাত সাড়ে ৮টায় একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এই ব্রিফিংয়ে লিয়াজোঁ কমিটির সদস্যরা উপস্থিত থেকে বৈঠকের সিদ্ধান্তসমূহ গণমাধ্যমকে অবহিত করবেন।

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ, আওয়ামী লীগ নেতার মৃত্যু

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি: করণীয় নির্ধারণে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক

আপডেট সময় : ০৭:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬