ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেল ১০৪ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১০৪ পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া এই সহায়তা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেন।

রোববার (২১ জুন) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্তদের মাঝে এই সহায়তা তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল এবং মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বক্তব্য রাখেন।

বর্তমান সরকার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া সরকারি বরাদ্দ এনেছেন। এই সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্তদের দোরগোড়ায় পৌঁছে দিতে আজকের এই আয়োজন। তিনি আরও বলেন, সরকারি সহায়তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবদিন সরকার। এছাড়াও সুবিধাভোগীসহ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত মাটিরাঙ্গা উপজেলার ৩০ জন এবং পৌর এলাকার ৭৪ জন পরিবারকে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেট বক্তৃতায় সময়সীমা অতিক্রম, স্পিকারের পরামর্শ: ‘বাকি কথা টকশোতে বলুন’

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেল ১০৪ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার

আপডেট সময় : ০৮:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬