কক্সবাজার বিমানবন্দর হয়ে আকাশপথে ইয়াবা পাচারকালে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী যাত্রীকে আটক করেছে পুলিশ। আটক ওই নারী জেসমিন আক্তার, তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঢাকা-গামী নভোএয়ারের (VQ-922) ফ্লাইটে বোর্ডিং পাস সংগ্রহের পর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের সময় ওই যাত্রীর ল্যাপটপ ব্যাগের শকপ্রুপ ফোমের ভেতর বিশেষ কৌশলে সেলাই করে রাখা অবস্থায় ইয়াবার চালান শনাক্ত হয়। পরে ব্যাগটি তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই ওই নারী যাত্রীকে আটক করা হয়।
কক্সবাজার বিমানবন্দরের পরিচালক ও স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মুর্তজা বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার করা ইয়াবা ও আটক নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















