ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নীলফামারীতে ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা সাইফুল ইসলাম গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকা উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন-পরবর্তী একটি মামলায় ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম (মুকুল)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত চেয়ারম্যানপাড়া এলাকার মৃত সুলায়মানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত জিআর ১২/২৪ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান ছিল। দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন থাকায় তাকে আইনের আওতায় আনতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। জলঢাকা থানার ওসি নাজমুল আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এজাহারভুক্ত আসামি সাইফুলকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম (মুকুল)-এর বিরুদ্ধে ২০১৩ সালের আলোচিত মুসলিম হত্যা মামলাও বিচারাধীন রয়েছে। তবে বর্তমান গ্রেপ্তার বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলার প্রেক্ষিতেই করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেট বক্তৃতায় সময়সীমা অতিক্রম, স্পিকারের পরামর্শ: ‘বাকি কথা টকশোতে বলুন’

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নীলফামারীতে ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা সাইফুল ইসলাম গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬