ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সালিশে উত্তপ্ত বাক্য বিনিময়: এমপির ব্যাখ্যা ভাইরাল

মাদারীপুরের শিবচরে একটি সালিশ বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে। ভিডিওটিতে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে উত্তেজিত অবস্থায় উপস্থিত কয়েকজনের সঙ্গে তর্ক করতে দেখা যায়। এই ঘটনার পর নিজের অবস্থান ব্যাখ্যা করে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

প্রায় এক মিনিটের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এমপি হানজালা টেবিল চাপড়ে ধমকের সুরে কথা বলছেন। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে তিনি ভিডিও বার্তায় ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন। এমপি জানান, ঘটনাটি প্রায় দেড় মাস আগের। স্থানীয়দের অনুরোধে তিনি সালিশে উপস্থিত হন। সালিশ চলাকালে দুই পক্ষ বারবার তর্কে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিচার কার্যক্রম স্বাভাবিক রাখতে তাকে কঠোর ভাষা ব্যবহার করতে হয়েছিল। তিনি আরও বলেন, শেষ পর্যন্ত সালিশের মাধ্যমে বিরোধের একটি গ্রহণযোগ্য সমাধান হয়েছে।

পরে এক জনসভায়ও তিনি একই ব্যাখ্যা দিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি ঘটনার একটি আংশিক অংশ মাত্র এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি ছড়ানো হয়েছে। পুরো ঘটনার প্রেক্ষাপট বিবেচনা না করে ভিডিওটি প্রকাশ করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ মে দত্তপাড়া ইউনিয়নে পারিবারিক বিরোধের একটি ঘটনাকে কেন্দ্র করে সালিশের আয়োজন করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক শিক্ষা উন্নয়নে সহযোগিতার আগ্রহ

সালিশে উত্তপ্ত বাক্য বিনিময়: এমপির ব্যাখ্যা ভাইরাল

আপডেট সময় : ০৭:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬