সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত একটি গোপন বৈঠক থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আটজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর সাকি পলাশ এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি। এছাড়া আরও ছয়জন স্থানীয় নেতাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাড়ির ছাদে গোপন সভা চলাকালীন বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























