ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ, আওয়ামী লীগ নেতার মৃত্যু

গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেনন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাশেদ খান মেনন ওই ওয়ার্ড’র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাশেদ খান মেনন একাধিক মামলার অভিযুক্ত ছিলেন এবং তিনি সরকারবিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। রোববার দুপুরে পুলিশ তার বাসায় গেলে তিনি গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দেন।

কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত নাথ জানিয়েছেন, পুলিশ তার বাসার সামনে গিয়ে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়ে ফিরে আসে। এর কিছুক্ষণ পরেই খবর আসে যে, আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন বাসার ছাদ থেকে পড়ে মারা গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেট বক্তৃতায় সময়সীমা অতিক্রম, স্পিকারের পরামর্শ: ‘বাকি কথা টকশোতে বলুন’

গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ, আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ০৮:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬