ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সার্ক পুনরুজ্জীবনে বিএনপির অঙ্গীকার, তারেক রহমানের ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিএনপি সরকার গঠনের পর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের একজন প্রতিবেদকের প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, বাংলাদেশ সার্কের অন্যতম উদ্যোক্তা দেশ হওয়ায় সংস্থাটির পুনরুজ্জীবনে বিএনপির বিশেষ আগ্রহ রয়েছে। তিনি আশ্বাস দেন যে, বিএনপি সরকারে আসলে এই লক্ষ্যে তারা সক্রিয় উদ্যোগ গ্রহণ করবে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে এই বিষয়ে আলোচনা করবে।

এর পূর্বে দেওয়া লিখিত বক্তব্যে তারেক রহমান দেশের বর্তমান নাজুক অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলার উপর জোর দেন। তিনি এই সকল সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ, আওয়ামী লীগ নেতার মৃত্যু

সার্ক পুনরুজ্জীবনে বিএনপির অঙ্গীকার, তারেক রহমানের ঘোষণা

আপডেট সময় : ০৫:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬