ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

প্রথমবারের মতো ভোট দিলেন নাহিদ ইসলাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট-২০২৬ এ ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটে রাজধানী বাড্ডার একেএম রহমতউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজেকেন্দ্রে ভোট দেন তিনি। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন  এনসিপি আহ্বায়।

ভোট দেওয়ার পরে গণমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। নাহিদ বলেন, এই কেন্দ্রে আমার জীবনের প্রথম ভোট দিলাম। আমি জনগণের প্রতি, সবার প্রতি আহ্বান জানালাম, আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসুন।  আজকে ভোটের দিন, আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নিন। ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না। আমাদের আজকে সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার, গণভোটে হ্যাঁ দেওয়ার মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং ১১ দলের পক্ষে অবস্থান করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।

তিনি বলেন, ১১ দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, সাধারণ মানুষ যদি ভোট দিতে আসে,  তারা যদি স্বাচ্ছন্দে ভোট দিতে পারে, তাহলে  অবশ্যই ১১ দলীয় জোট সরকার গঠন করবে। 

নাহিদ ইসলাম বলেন, আমরা খবর পাচ্ছি, দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আমরা সেগুলোকে গুরুত্ব দিচ্ছি না, কারণ ভয়-ভীতি যেন ভোটারদের মাঝে সৃষ্টি না হয়। ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে আসে সে জন্য আমরা সবার সহযোগিতা চাই। প্রশাসনের নিরপেক্ষ আচরণ চাই। প্রশাসন যেন নিরপেক্ষ আচরণ করে। তাহলেই সাধারণ মানুষের ভোট দিতে পারবে। ভোটাররা যত বেশি ভোট দিতে পারবে আমাদের সরকার গঠনের পথ ততটাই সুগম হবে।

একই কেন্দ্রের সাধারণ ভোটার, আহমেদ নুরুল হক (৩৪) জানান, দীর্ঘ ১৭ বছর পর তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন। আপাতত শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। তিনি দুই সন্তান ও স্ত্রীসহ এসেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে আজ ২৯৯টি আসনে লড়াই করছেন মোট ২ হাজার ২৮০ জন প্রার্থী। এর মধ্যে ১,৭৫৫ জন রাজনৈতিক দলের এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ প্রার্থী ১,৯৪৬ জন (রাজনৈতিক দল ১,৬৯২, স্বতন্ত্র ২৫৩) এবং নারী প্রার্থী ৮৩ জন (রাজনৈতিক দল ৬৩, স্বতন্ত্র ২০)।

দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৩২ জন। সারা দেশে মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র রয়েছে। সেগুলোকে ভাগ করা হয়েছে সাধারণ ও গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোটকেন্দ্রে। সাধারণ ভোটকেন্দ্র ২১,২৭৩টি এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ২১,৫০৬টি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা: হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে

প্রথমবারের মতো ভোট দিলেন নাহিদ ইসলাম

আপডেট সময় : ১১:১৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬