ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

হরমুজ প্রণালী বন্ধের পর ইসরাইলের লেবাননে হামলা স্থগিতের নির্দেশ

ইরানের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ লেবাননে সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছেন। তবে দখলীকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। ইসরাইলি টেলিভিশন চ্যানেল-১২-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ লেবাননে চলমান আক্রমণাত্মক অভিযান স্থগিতের নির্দেশ দেওয়া হলেও, যেসব এলাকায় ইসরাইলি সেনারা বর্তমানে অবস্থান করছে, সেখান থেকে তাদের সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। চ্যানেল-১২ আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই নেওয়া হয়েছে। তবে হামলা বন্ধের নির্দেশ কখন থেকে কার্যকর হবে বা কোন ধরনের সামরিক কার্যক্রম এর আওতায় থাকবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলার প্রতিবাদে ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়। দেশটির সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে ওই প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইরানি সামরিক কর্তৃপক্ষ একে ‘প্রথম ধাপের প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

এদিকে, দীর্ঘদিনের সংঘাত ও হামলার কারণে দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত হয়েছেন এবং ১২ হাজার ১২১ জনের বেশি আহত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করার চক্রান্ত হয়েছিল: প্রধানমন্ত্রী মোদি

হরমুজ প্রণালী বন্ধের পর ইসরাইলের লেবাননে হামলা স্থগিতের নির্দেশ

আপডেট সময় : ০৪:০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬