ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

দিনাজপুরের নবাবগঞ্জ থানার পুলিশ মাদক বিরোধী এক অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গোলজার রহমান ওরফে গামা (৫৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। শনিবার বিকেল ৪টার দিকে মতিহারা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত গোলজার রহমান উপজেলার দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত মালেবর রহমানের ছেলে।

নবাবগঞ্জ থানার এসআই এমদাদুল হক জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক বিরোধী এই অভিযান এলাকার মাদক নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতার একটি অংশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে অভিনব কায়দায় ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

আপডেট সময় : ১২:৫৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬