চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জন বাংলাদেশি নাগরিককে ভারতে পুশইন করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দুপুরে দুই দেশের পতাকা বৈঠকের পর আটকে পড়া এই নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার চৌকা সীমান্ত এলাকা দিয়ে এই ২০ জনকে ভারতে প্রবেশের (পুশইন) চেষ্টা করছিল বিএসএফ। ঘটনাটি জানতে পেরে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধা দেয়। এরপর থেকেই তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।
পরে দুই দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ ওই ২০ জন বাংলাদেশিকে ভারতীয় ভূখণ্ড থেকে ফেরত নেয়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আরও জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের পুশইন প্রচেষ্টা রুখতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 























