ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সংস্কৃতি চর্চার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়া, গান, বাজনা এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে একটি শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধু খেলেই হবে না, লেখাপড়া ও সৃজনশীল কাজেও এগিয়ে যেতে হবে।

আজ বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন, ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা রয়েছে এবং আগামী বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবুজ মাঠে ফুটবল খেলতে তাদের কেমন লেগেছে তা জানতে চান। ‘কে কে খেলতে চাও’ এ প্রশ্নের জবাবে অনেক শিক্ষার্থীর হাত তোলার বিষয়টি দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী জানান, এ বছর ২২ লাখ বালক-বালিকা এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। তিনি বলেন, শুধু ফুটবল বা ক্রিকেট নয়, সাতাঁরসহ অন্যান্য খেলাধুলাতেও অংশগ্রহণ করতে হবে। তোমরা দেশের ভবিষ্যৎ। তাই তোমাদের সবকিছুতে এগিয়ে যেতে হবে, সব কিছুতে পারদর্শী হতে হবে।

অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গানের সঙ্গে এক বর্ণিল ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী ও দর্শকরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে সমগ্র স্টেডিয়াম ঘুরে শিক্ষার্থীদের শুভেচ্ছা গ্রহণ করেন ও অভিনন্দন জানান। এরপর তিনি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের বালিকাদের চূড়ান্ত খেলার উদ্বোধন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম, আমরা বিজয়ী হলে দেশের খেলাধুলাকে এগিয়ে নেবো। সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করে যাচ্ছি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ফুটবল বা ক্রিকেট নয়, সব ধরনের খেলা খেলে সারাবিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে তোমরা। আমরা যতটুকু পেরেছি, তোমরা এর চেয়ে কয়েকগুণ বেশি করবে।

চূড়ান্ত খেলায় বালিকা বিভাগের ফাইনালে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বালক বিভাগের খেলাও একইসাথে অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে নকআউটের পথে মেক্সিকো, যুক্তরাষ্ট্রের; হাইতি ও তুরস্কের বিদায় নিশ্চিত

শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সংস্কৃতি চর্চার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৫২:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬