রাজধানীর গুলশানে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টায় গুলশানে দলের নির্বাচন পরিচালনা অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
তবে ঠিক কী কারণে বা কোন ইস্যুতে হঠাৎ এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সে সম্পর্কে দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি কিংবা নির্বাচন সংক্রান্ত কোনো বিশেষ বার্তা দিতেই এই জরুরি তলব বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























