আগামীকালের নির্বাচনকে কেন্দ্র করে দেশের তরুণ প্রজন্মের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি তরুণদের কোনো ধরনের ভয়ভীতি বা রক্তচক্ষু উপেক্ষা করে দৃঢ়তার সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
তরুণদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “আগামীকালের দিনটি তোমাদের। তোমরাই রক্তের বিনিময়ে এই দিনটি অর্জন করেছো। তাই দৃঢ়তার সঙ্গে লাইনে দাঁড়াবে; কোনো ভয় বা রক্তচক্ষু পরোয়া করবে না। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভোট দেবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, দেশের তরুণ সমাজ আগামীকাল এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। এই ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ভোট উৎসবের ছবি ও ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের এই উৎসবের কথা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 
























